প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীর মোহাম্মদীয়া এবং নুর জাহান নামক দুটি রেষ্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, মোট ১ লাখ ৩০ হাজার টাকা।
ভোক্তা অধিকার আইনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার, সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করার কারণে ড্রেনে ব্লকেজ সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর অপরাধে মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার টাকা এবং নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় সামারি ট্রায়ালের মাধ্যমে এই দুই রেষ্টুরেন্টকে বিশুদ্ধ খাদ্য আদালত মোটা অংকের টাকা জরিমানা করে। ওই সময় নুরজাহান হোটেলের ম্যানেজার সাইফুল ইসলামকে ৫ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলের ম্যানেজার আবদুল খালেককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন এবং পঁচা-বাসি খাবার বিক্রির দায়ে।
এদিকে, ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্সবিহীন পেট্রোলিয়াম দ্রব্য বিক্রি করার অপরাধে ফয়েজ সাইকেল মার্টকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ, ব্যাটালিয়ান আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন