প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্ববৃহৎ ক্রীড়া উৎসব ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এই মেগা টুর্নামেন্টের প্রচারণা শুরু হয়েছে ক্যাম্পাসে, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
জানা গেছে, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে এই প্রচারণা পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্যাম্পাসগুলোকে আনন্দমুখর মিলনমেলায় পরিণত করেছে।
ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য আয়োজন করা হয়েছে আকর্ষণীয় গেম শো ‘হিট দ্য স্টাম্প’ এবং ‘ক্রসবার চ্যালেঞ্জ’। এই জমজমাট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীরা প্রত্যেকে ৫ হাজার টাকা করে নগদ পুরস্কার অর্জন করেন।
২৫ অক্টোবর থেকে এবিজি স্পোর্টস সিটিতে কৃত্রিম ফ্লাডলাইটের আলোয় এই মেগা আসর শুরু হবে। দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবলের মোট ২০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকাসহ মোট ৩০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে এত বড় প্রাইজমানির টুর্নামেন্ট এবারই প্রথম, যা শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন