প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাইরুল চেয়ারম্যানের চাতালে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভার বিবরণ
সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ) প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলীম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, গোমস্তাপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান (সোহরাব) এবং গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইয়ান।
অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে চত্বরকে মুখরিত করে তোলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন