প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এই সাতজন শিক্ষার্থী সবাই মেয়ে। ভোলাহাট সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের একজন এবং খালেআলমপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসার কারিগরি শাখা থেকে ছয়জন শিক্ষার্থী এই কৃতিত্বের অধিকারী হয়েছেন।
রাজশাহী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৩০৬ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পাওয়া সাতজন শিক্ষার্থীর মধ্যে সকলেই মেয়ে।
উপজেলা পর্যায়ের ফলাফল অনুযায়ী, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ভোলাহাট সরকারি মহিলা কলেজ থেকে ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন উত্তীর্ণ হন। ভোলাহাট মোহবুল্লাহ কলেজ থেকে ১৪৫ জনের মধ্যে ৫৯ জন পাস করেন। মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭১ জনের মধ্যে ১৬ জন উত্তীর্ণ হয়েছেন। জামবাড়ীয়া কলেজ থেকে ১৪৬ জনের মধ্যে ২৭ জন পাস করেছেন। ভোলাহাট কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও তিনি উত্তীর্ণ হতে পারেননি।
অন্যদিকে, গোহালবাড়ী দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ২৬ জনের মধ্যে পাঁচজন, খালেআলমপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসা থেকে ২৫ জনের মধ্যে পাঁচজন, পাঁচটিকরী আলিম মাদ্রাসা থেকে ১৮ জনের মধ্যে ছয়জন এবং পোল্লাডাঙ্গা ইসলামপুর আলিম মাদ্রাসা থেকে ২৩ জনের মধ্যে ১০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝাউবোনা মডেল টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট থেকে ১৭ জন, খালেআলমপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসা থেকে ৪৩ জন এবং নামো মুশরীভূজা ডা. শামসুর রহমান দাখিল মাদ্রাসা থেকে ৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসব প্রতিষ্ঠানের ৯৬ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন