প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটি, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে দেশের অন্যতম প্রধান পর্যটক নগরী ও ‘মেঘের রাজ্য’ খ্যাত সাজেক ভ্যালি পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড শো ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ রোববার বিকেলে ‘কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক’-এর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল পর্যটন শিল্পের বিকাশ ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধি।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
জেলা পরিষদের সদস্য এবং কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ন দেব বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্যটন দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেকুল ইমরান পিএসসি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ, জেলা পরিষদের সদস্য শ্বাশত চাকমা প্রমুখ।
পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে সাজেক ভ্যালি পর্যন্ত বর্ণাঢ্য 'রোড শো' ছাড়াও পাহাড়ের প্রকৃতি ও সৌন্দর্য রক্ষায় সাজেকের পর্যটন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও পাহাড়ে সবুজায়নের বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে।
এছাড়া, পর্যটন দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতি প্রদর্শনের জন্য স্থানীয় লুসাই, ত্রিপুরা এবং চাকমা জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে 'ট্রেডিশনাল ফুড কোর্ট' আয়োজন করা হয়। যেখানে আগত পর্যটক ও অতিথিদের জন্য পাহাড়ের বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের বাহারী আয়োজন রাখা হয়েছে।
সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা জানান, পর্যটন দিবসকে কেন্দ্র করে পর্যটকদের বরণ করে নেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।
পর্যটন দিবস উপলক্ষ্যে পাহাড়ি রোদ-মেঘের খেলায় সাজেকজুড়ে এখন আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন