প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। দুই নেতা নিউইয়র্কে বৈঠক করার বিষয়ে সম্মত হয়েছেন। ফোনে কথোপকথনের পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
রাশিয়ার সঙ্গে চলমান সাড়ে চার বছরের যুদ্ধের সমাপ্তির জন্য সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এই বৈঠকটি ‘অনেক কিছু বদলে দিতে পারে’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন বর্তমানে মস্কো ও কিয়েভের মধ্যে নতুন করে সরাসরি শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ গ্রহণের সময় এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।
সাড়ে চার বছরের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টা সাম্প্রতিক মাসগুলোতে স্থবির হয়ে পড়েছে। এই সময়ের মধ্যে ওয়াশিংটন ইরানের সঙ্গে চলমান সংঘাতের দিকে অধিক মনোযোগ দিয়েছে।
এদিকে, রাশিয়া এবং ইউক্রেন উভয়েই পরস্পরের ওপর দূরপাল্লার হামলা বৃদ্ধি করেছে।
জেলেনস্কি ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেন, ‘আমি এইমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা নিউইয়র্কে বৈঠকে সম্মত হয়েছি। বৈঠকটি অনেক কিছু বদলে দিতে পারে। কূটনৈতিক তৎপরতায় গতি এসেছে।’
তবে, জেলেনস্কির এই বক্তব্যের প্রেক্ষিতে ট্রাম্পের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন