প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্মৃতিস্তম্ভের বেদির নিচের কিছু অংশ দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের গোড়ায় টায়ার দিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন দেওয়া হয়। আগুন জ্বলে ওঠার পরপরই দুর্বৃত্তরা সেখান থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত পরীক্ষা করা হচ্ছে। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। পুলিশ দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন