প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য দাবি করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেছেন, বর্তমান সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি ঘটাবে না।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বিগত সময়ের পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা ‘মিসইনফরমেশন’ জনগণকে দেওয়া হয়েছিল, বর্তমান সরকারের অধীনে তার জন্য কোনো সুযোগ নেই। সঠিক তথ্যের ভিত্তিতে সরকার যাতে নীতি প্রণয়ন বা সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য নির্ভুল তথ্য নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে চীন-বাংলাদেশ মৈত্রী কেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছরের কৌশলগত কাঠামো বাস্তবায়ন : নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এসব বক্তব্য প্রদান করেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের জন্য অর্থায়ন ঘাটতি পূরণে ঐতিহ্যগত বা ‘ট্র্যাডিশনাল’ সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প অর্থায়নে যাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্বব্যাপী পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারে বড় ধরনের পরিবর্তন ঘটছে এবং বাংলাদেশও সেই ধারায় যুক্ত হচ্ছে। এছাড়া, শেয়ারবাজার, ক্যাপিটাল মার্কেট, বন্ড এবং সার্বভৌম তহবিল (সোভেরেইন ফান্ড) ব্যবস্থাপনার মতো বিভিন্ন উপকরণের মাধ্যমে অর্থায়ন সঙ্কট মোকাবেলার চেষ্টা চালানো হচ্ছে।
মন্ত্রী আরও জানান, কর-জিডিপি অনুপাত বাড়ানোর কাজও অব্যাহত রয়েছে।
সঙ্গে তিনি বলেন, সম্মেলনে বিভিন্ন আলোচকের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে নোট করা হয়েছে। সব অংশীজনকে সঙ্গে নিয়ে আলোচনা ও পরামর্শের মাধ্যমে নীতি বাস্তবায়নের এই ধারাবাহিক প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যহত থাকবে।
চাল এবং মাংসের দাম কমা, পাশাপাশি মূল্যস্ফীতি হ্রাসের মতো বিভিন্ন সূচক একাধিকবার যাচাই করে নতুন তথ্য প্রকাশ করা হচ্ছে বলেও মন্ত্রী জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন