প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা লরিতে দুর্বৃত্তের হামলায় জামাল (৫৬) নামে একজন চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
নিহত জামাল (৫৬) হলেন ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচার মৃত মুনাফ বেপারীর ছেলে।
এ প্রসঙ্গে চালকের সহকারী বেলাল হোসেন জানান, ভোরের দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে লরিটি রওনা দেয়। ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় পৌঁছালে সরু সড়কের কারণে গাড়ির গতি কমে যায়। সেই সময় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লরিতে হামলা চালায়। তারা প্রথমে লরির সামনের গ্লাস ভাঙচুর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থাতেও চালক জামাল উদ্দিন তাকে কোথাও না থেমে গাড়ি চালিয়ে যেতে বলেন। আতঙ্কিত অবস্থায় তিনি লরি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই চালকের মৃত্যু হয়। পরে অন্য চালকদের সঙ্গে যোগাযোগ করে লরিটি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকায় নিয়ে আসেন তিনি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ঘটেছে। খবর পেয়ে আমরা জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকা থেকে চালকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলেও জানান ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন