প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হবে। সংসদ নির্বাচনের সময় যেভাবে মনিটরিং সেল কার্যকর ছিল, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তারা কাজ করবে।’
আজ রবিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি মাঠের পরিবেশ ভালো রয়েছে।’
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মাঠে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন