প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএমপি মিডিয়া সেলের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলায় ১৪ জন, অন্যান্য আইনে একজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে একজন রয়েছেন।
বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল মহানগরীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে। অপরাধ দমন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মাদকসংক্রান্ত তথ্য দেওয়ার আহ্বান:
এদিকে, মাদকসংক্রান্ত অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএমপি। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।
মাদকসংক্রান্ত তথ্য জানাতে যোগাযোগের নম্বর দুটি হলো—০১৩২০-০৬৪০০০এবং ০১৩২০-০৬৪০৪৪:
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন