প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ব্যবহার করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ৬ জন প্রার্থীকে আটক করা হয়েছে।
অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সি প্রার্থীর মাধ্যমে উত্তীর্ণ হওয়ার অভিযোগে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৮ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
আটক হওয়া ৬ প্রার্থীর মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।
ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছিল। গতকাল শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা চলাকালীন কিছু প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসংগতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে ছয়জন প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন।
ঘটনার পর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশ সচিবালয় ডিএমপি পুলিশের মাধ্যমে শাহবাগ থানাকে জানানো হয়। পরে শাহবাগ থানার এসআই শহীদুল আলমের তত্ত্বাবধানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ছয় প্রার্থীকে থানায় নেওয়া হয়।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন