প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজ, চিন্তাধারা এবং দেশের প্রতি ভালোবাসার জন্য মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা প্রশংসা করেছেন। তিনি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রীর প্রচেষ্টা ও মেহনত দেখে তারা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে তিনি আহ্বান জানান যে, প্রধানমন্ত্রীর চিন্তাধারা এবং বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে এসব কথা বলেন। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
হানজালা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তার মন-মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, যা বিগত সময়ে কখনো দেখা যায়নি। তার এই প্রচেষ্টা, মেহনত, দেশের জন্য কষ্ট এবং দেশের প্রতি ভালোবাসা দেখে আমরা নিজেরাও যথেষ্ট অনুপ্রাণিত হচ্ছি।
প্রধানমন্ত্রীর চিন্তাধারা এবং বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি জানতে চান, এ বিষয়ে প্রধানমন্ত্রী কী উদ্যোগ গ্রহণ করতে পারেন। হানজালা বলেন, প্রধানমন্ত্রীর চিন্তাধারা তৃণমূলের অনেকেই হয়তো ধারণা করতে পারেননি। এর ফলে অনেক অন্যায় ও অবিচার ঘটে থাকতে পারে।
প্রধানমন্ত্রীর জবাবে তিনি বলেন, সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার নয়। আপনি যদি আমাকে একটু নোটিশ দেন, আমি পুরোপুরি প্রস্তুত হয়ে এর উত্তর দেব।
তবে সরকারের দেশ পুনর্গঠনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এসব পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের নির্বাচনী তফসিলে তুলে ধরেছিল। সরকার গঠনের পর দেশ পরিচালনার সুযোগ পাওয়ায় আরও তথ্যের ভিত্তিতে পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন