প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় ওপেনার অভিষেক শর্মার জন্য রেকর্ড ও মাইলফলক ছোঁয়ার বিষয়টি যেন হাতের মোয়ায় পরিণত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি গড়লেন নতুন এক মাইলফলক। বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী টি-টোয়েন্টি ওপেনার হিসেবে পরিচিত এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০টি ছক্কা হাঁকানো তৃতীয় ভারতীয় হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
নিউজ বাইটসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ওয়েলিংটনে তিনি এই মাইলফলক অর্জন করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ম্যাচে নিজের তৃতীয় ছক্কা মেরে এই কৃতিত্বে পৌঁছান।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই ওপেনার মাত্র ৭০ ম্যাচে (৬৯ ইনিংস) ১৫০ ছক্কা হাঁকিয়েছেন। অন্য দুই ভারতীয় ব্যাটার হলেন—রোহিত শর্মা (২০৫) এবং সূর্যকুমার যাদব (১৭৯)। সামগ্রিকভাবে, তিনি পূর্ণ সদস্য দলের বিপক্ষে এই কৃতিত্ব অর্জনকারী অষ্টম ব্যাটসম্যান হিসেবে পরিচিত।
এই ফরম্যাটে অভিষেকেরও ২০০টিরও বেশি চার রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন