প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম জেলা পরিষেদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দুর্নীতির বিরুদ্ধে এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মাহবুবের রহমান বলেন, জনগণের কল্যাণে কাজ করাই জেলা পরিষদের প্রধান লক্ষ্য হবে। তাই সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সোমবার চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহণের প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আমি ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করব। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির সংস্কৃতি ছিল; এখন সময় এসেছে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলা পরিষদ পরিচালনার। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, 'আমি এখানে নতুন হলেও আপনারা অভিজ্ঞ। আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। কোনো সমস্যা বা প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। এমন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে, যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।'
জেলা পরিষদের সীমিত বাজেটের বিষয়টি তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হবে এবং ভবিষ্যতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হবে।
তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাসও দেন।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. এসএম খালেকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. আনিছ উদ্দীন ভূঞাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন.
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন