প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন এক সিএনজি চালিত অটোরিকশার চালক।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে ককটেল বিস্ফোরণের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ে কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
আহত চালকের নাম শাহীন (৪৫)। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
প্রথমে শেরে বাংলা নগর থানা পুলিশ শাহীনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন