প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নব্বইয়ের দশকের একটি জনপ্রিয় গান ‘প্রেমের সমাধি’ নতুন প্রজন্মের জন্য নতুন আঙ্গিকে ফিরে এসেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেমের সমাধি’র এই কালজয়ী গানটি দীর্ঘ ৩০ বছর পর নতুন রূপে প্রকাশিত হয়েছে। নতুন সংস্করণের নামকরণ করা হয়েছে ‘প্রেমের সমাধি ২.০’ হিসেবে।
এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি একসময় শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সম্প্রতি সিনেমাটির ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুরোনো গানটি নতুন করে আলোচনায় এসেছে।
গানটির মূল কোরাস অক্ষুণ্ন রেখে নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে সেই জনপ্রিয়তাকে সামনে রেখে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘প্রেমের সমাধি ২.০’ ভিডিও আকারে প্রকাশ করা হয়।
নতুন গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন। ভিডিওতে মিলনের সঙ্গে অভিনয় করেছেন অলঙ্কার চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে ইমরান মাহমুদুলেরও উপস্থিতি রয়েছে।
মূল ‘প্রেমের সমাধি’ গানটির কথা লিখেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু এবং সংগীতায়োজন করেছিলেন আনোয়ার জাহান নান্টু। সিনেমাটিতে বাপ্পারাজ ও শাবনাজের অভিনয়ের দৃশ্যের সঙ্গে গানটি দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিল। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোনো এই জনপ্রিয় গানকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতেই ‘প্রেমের সমাধি ২.০’ তৈরি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন