প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র। এই ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।
দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হবে, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা। ঘোষিত বিজয়ী নম্বরগুলোর বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজের একটি করে বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে।
ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এই ড্রয়ের আওতাভুক্ত হবে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।
ফল জানবেন যেভাবে
প্রাইজ বন্ডের ফল জানার জন্য সরকারি ওয়েবসাইট (prizebond.ird.gov.bd) ব্যবহার করা যাবে। এছাড়া অ্যানড্রয়েডের PBRIS অ্যাপে বন্ড নম্বর সার্চ বা আপলোড করে ফল দেখা সম্ভব। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গেজেট বা পিডিএফ এবং পরদিন জাতীয় দৈনিক পত্রিকাতেও ফল প্রকাশিত হবে।
প্রতিবছর সাধারণত ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন