প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগ ও জামায়াতকে বিভিন্ন সময়ে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে। কিন্তু বিএনপিকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি, এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল, নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
মঙ্গলবার (১ জুন) বিকেলে রাজধানীর কলাবাগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কলাবাগান বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা উল্লেখ করেন।
শেখ রবিউল আলম রবি বলেন, দেশে যখন একদলীয় শাসনব্যবস্থা চালু ছিল, সেই সময় রাজনীতি সংকটে পড়ে গিয়েছিল। তখন জিয়াউর রহমান Political দল গঠন করে সেই সংকট থেকে দেশকে উত্তরণের পথ দেখান।
মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ও জামায়াতকে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রের প্রয়োজন থেকে রাজনীতি করে। সেজন্য বিএনপিকে কখনোই জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি।
তিনি উল্লেখ করেন, রাজনীতিতে দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। নেতাকর্মীদের কোনোভাবেই দলের ভাবমূর্তি ও ইমেজ ক্ষুণ্ন না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ রবিউল আলম রবি আহ্বান জানান, জনগণের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। কোনো ধরনের প্রভাব বিস্তার বা ক্ষমতার অপব্যবহার না করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন