প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিজিটাল এই যুগে অনেকেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। সময়ের সঙ্গে ক্রিয়েটরদের সংখ্যা বেড়ে চলেছে। তাদের সুবিধার কথা ভেবেই ফেসবুক নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ নিয়ে এসেছে। এই নতুন অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ক্রিয়েটর সহকারী রয়েছে। এটি একজন ক্রিয়েটরের কনটেন্টের ধরন, আগের পোস্টের পারফরম্যান্স, দর্শকদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ লক্ষ্য বিশ্লেষণ করে পার্সোনালাইজড পরামর্শ দেবে। ক্রিয়েটররা সরাসরি এআইকে প্রশ্ন করতে পারবেন, যেমন কখন পোস্ট করলে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে? দর্শকরা কমেন্টে কী বলছেন? কোন কনটেন্ট ভালো করছে? শুধু উত্তর দেওয়া নয়, প্রয়োজন অনুযায়ী পরবর্তী প্রশ্নও করা যাবে। কমেন্ট ব্যবস্থাপনাতেও নতুন সুবিধা যোগ হয়েছে। এআই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আলাদা করে দেখাবে এবং ক্রিয়েটরের নিজস্ব লেখার ধরন অনুসরণ করে সম্ভাব্য উত্তর তৈরি করবে। তবে সেই উত্তর প্রকাশের আগে সেটি সম্পাদনা ও অনুমোদনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রিয়েটরের হাতে। প্রতিদিন অ্যাপটি খুললে দেখা যাবে দৈনিক অগ্রাধিকার। সেখানে সর্বশেষ পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি এবং যেসকল কমেন্টের উত্তর দেওয়া প্রয়োজন এসব বিষয় একসঙ্গে তুলে ধরা হবে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, আপাতত অ্যাপটি আইওএস ব্যবহারকারী ক্রিয়েটরদের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে নির্বাচিত কিছু ক্রিয়েটরের মাধ্যমে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছিল। টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার সময়ে এই নতুন উদ্যোগের মাধ্যমে ফেসবুক ক্রিয়েটরদের আরও সক্রিয় রাখতে কাজ করছে মেটা। একই সঙ্গে কনটেন্টরা যেন তৃতীয় পক্ষের এআই টুল ব্যবহার না করে মেটার ওপর নির্ভর করে সে বিষয়েও কাজ চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন