প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সেরামপুরে দলের সমাবেশে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ তুলে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যে, দলের নেতাদের ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে।
তিনি শনিবার সমাবেশস্থলে যাওয়ার সড়ক নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ‘বিজেপির গুণ্ডারা’ দায়ী করেন এবং সেখানে পুলিশের উপস্থিতি নেই বলেও অভিযোগ করেন।
মমতা বলেন, ‘আমাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। আমাকে সমাবেশস্থলে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমি যাব এবং সমাবেশে বক্তব্য দেব। পারলে আমাকে থামান।’
তিনি আরও জানান, আদালতের অনুমতি থাকায় সমাবেশ নির্ধারিতভাবে অনুষ্ঠিত হবে। মমতা বলেন, সমাবেশটি আদালতের অনুমতি নিয়ে আয়োজন করা হয়েছে এবং এটি নির্বিঘ্নে সম্পন্ন করা পুলিশ ও প্রশাসনের দায়িত্ব। কিন্তু তারা বিষয়টিতে ‘চোখ বন্ধ করে’ রয়েছে।
মমতা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের রাস্তায় ক্ষমতাসীন বিজেপি ‘সন্ত্রাস চালাচ্ছে’। তিনি প্রশ্ন তুলেন, বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ও বিহারেও এমন পরিস্থিতি দেখা যাচ্ছে না, তাহলে পশ্চিমবঙ্গে এত ‘সন্ত্রাস’ কেন চালানো হচ্ছে?
এর আগে টিএমসির মমতা-সমর্থিত অংশ অভিযোগ করে, সেরামপুরের সমাবেশে যাওয়ার পথে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। দলীয় সূত্রের বরাতে জানা যায়, হুগলির উত্তরপাড়ায় বিধায়ক কুণাল ঘোষের গাড়ি কালো পতাকা হাতে একটি দল ঘিরে ধরে। এ সময় তারা স্লোগান দেওয়ার পাশাপাশি গাড়িতে ডিম ও পাথর নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন