প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২৪ বছর বয়সী মার্কিন টিভি সাংবাদিক বেনী রায় হারমোনি (Beni Rae Harmony) সাংবাদিকতা ছেড়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব (Assistant Press Secretary) এবং মুখপাত্র পদে নিয়োগ দিয়েছেন।
বেনী রায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, "ট্রাম্প প্রশাসনে সহকারী প্রেস সচিব হিসেবে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 'রিয়েল আমেরিকা'স ভয়েস'-এর সিনিয়র হোয়াইট হাউস করেসপন্ডেন্ট হিসেবে সাংবাদিকতা করা এবং এই ঐতিহাসিক প্রশাসনের খবর কভার করা অত্যন্ত সম্মানের বিষয় ছিল।"
অ্যানা কেলি, যিনি প্রিন্সিপাল ডেপুটি প্রেস সচিব, তরুণ এই সাংবাদিকের নিয়োগকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন, "বেনী রায় হোয়াইট হাউস সাংবাদিক হিসেবে ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট এগেইন' (MAGA) দর্শনের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর ছিলেন। প্রেসিডেন্সিয়াল মিডিয়া টিমে তিনি দারুণ একটি সংযোজন হতে যাচ্ছেন।"
সাংবাদিক থেকে হোয়াইট হাউস প্রশাসনের মুখপাত্র হিসেবে বেনী রায় হারমোনি ইউনিভার্সিটি অফ ইলিনয় স্প্রিংফিল্ড থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তিনি কর্মজীবনের শুরুতে স্থানীয় সংবাদমাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি রক্ষণশীল মিডিয়া নেটওয়ার্ক 'রিয়েল আমেরিকা'স ভয়েস'-এ যোগ দেন এবং ক্যাপিটল হিল ও হোয়াইট হাউসের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাম্পের সাম্প্রতিক আন্তর্জাতিক সফরগুলোতেও তিনি হোয়াইট হাউস প্রেস প্যাকের সাথে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্যারোলিন লিভিটের প্রস্থানের পর ট্রাম্প প্রশাসন তাদের মিডিয়া টিমে নতুন তরুণ মুখ যুক্ত করার যে উদ্যোগ নিয়েছে, এই নিয়োগ তারই একটি অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন