প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তির সাত বছর পরেও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর প্রভাব কমেনি। প্রেক্ষাগৃহে ফেরার পর বিশ্ব বক্স অফিসে আবারও শীর্ষস্থান দখল করেছে মার্ভেলের এই জনপ্রিয় সিনেমা। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে ‘এন্ডগেম’ পুনর্মুক্তির আয় যোগ করে নতুন করে আলোচনায় এসেছে।
২০১৯ সালে মুক্তির পর সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে এটি আবার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। পুনর্মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ থেকে ‘এন্ডগেম’ আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার। এসব আয় যোগ করে সিনেমাটির মোট বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন ডলারে।
অন্যদিকে, ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র কয়েক মিলিয়ন ডলারের ব্যবধানে ‘এন্ডগেম’ আবারও জেমস ক্যামেরনের সিনেমাটিকে পেছনে ফেলেছে। এর ফলে মার্ভেলের এই সিনেমা সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট ফিরে পেয়েছে।
সাত বছর পরেও দর্শকদের আগ্রহ এবং পুনর্মুক্তির সাফল্য প্রমাণ করে যে, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে। নতুন ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমার মুক্তির পূর্বে পুরোনো এই ছবির এমন প্রত্যাবর্তন বিশ্ব বক্স অফিসে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন