প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী ট্রান্সজেন্ডারের প্রকৃত অর্থ সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত আছেন, তবে তিনি এটি জানার পরও অজ্ঞতার ভান করছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি একটি স্পষ্ট হুঁশিয়ারি প্রদান করে বলেছেন, দেশের মুসলমানরা কোনো অবস্থাতেই ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে সম্মত হবে না।
শুক্রবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষামন্ত্রী, আপনি কি ট্রান্সজেন্ডার সম্পর্কে জানেন না? আপনি নিশ্চয়ই জানেন ট্রান্সজেন্ডার কী! আপনি জানেন, কিন্তু না জানার ভান করছেন। বাংলাদেশের মুসলমানরা এই দেশে কোনো ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে দেবে না। যদি সত্যিই আপনার জানা না থাকে, তবে যারা এই বিষয়ে জ্ঞানী, তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করে বিষয়টি জানুন।’
আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি খুব সুন্দর কথা বলেন। আপনি সংবিধান সম্পর্কে ভালো জানেন, আপনার জ্ঞানও আছে। কিন্তু আপনার মূল দায়িত্ব পালনের জন্য যে জ্ঞান থাকা উচিত, সেটিও আপনার থাকা উচিত। দেশে খুন, ধর্ষণ ও গুমের ঘটনা কতটা বেড়েছে—তা কি আপনি পর্যবেক্ষণ করছেন? আপনার আগে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত।’
দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে চরমোনাই নায়েবে আমির বলেন, সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য আগের মতোই রয়ে গেছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, বারবার বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে। এমনকি জনগণ যতটুকু গ্যাস বা বিদ্যুৎ ব্যবহার করছে না, তাদের বিল আসছে তার চেয়েও অনেক বেশি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন