প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ মঙ্গলবার সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং কৃতজ্ঞচিত্তে তার অবদানকে চিহ্নিত করে।
১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর, এই সাহসী বৈমানিক এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। একই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।
আজকের এই বিশেষ দিনে, বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তাবৃন্দ, বিমানসেনাগণ এবং অন্যান্য সদস্যগণ মাহফিলে উপস্থিত ছিলেন।
এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ মরহুমদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন