প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থান করতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং তার প্রতিনিধি দল। আগামী বুধবার পর্যন্ত তাদের অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এই খবরটি নিশ্চিত করেছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA)।
গত মঙ্গলবার, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে, আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে ইরান হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য তিনটি শর্ত উপস্থাপন করে।
শর্তগুলো হলো: যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, যুক্তরাষ্ট্রে আটকে থাকা বা বাজেয়াপ্ত করা ইরানের অর্থ অবিলম্বে মুক্তি দিতে হবে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ‘প্রতিরোধ ফ্রন্টে’ চলমান যুদ্ধ বন্ধ করতে হবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্টো আগামী নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইসলামি প্রজাতন্ত্রে নতুন হামলা চালানোর পরিকল্পনা করছেন। এই তথ্যটি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন