প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার বামনা উপজেলায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে যাওয়া এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাখালী গ্রামের একটি দোকানের পেছনে নারিকেলগাছের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শিশুটির নাড়ি তখনো কাটা হয়নি। নাভির সঙ্গে নাড়ি যুক্ত ছিল। এ ছাড়া তার শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া দেখা যায়।
জানা গেছে, দোকানদার বাবুল শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় যুবক তারিফ হাওলাদারকে বিষয়টি জানান। খবর পেয়ে তারিফ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকটিকে দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকর্মী কামরুজ্জামানকে খবর দেওয়া হলে তিনি স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার নাড়ি কেটে প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে মোটামুটি সুস্থ রয়েছে।
স্থানীয় যুবক তারিফ হাওলাদার বলেন, শিশুটিকে ওই অবস্থায় দেখে খুব কষ্ট পেয়েছি। নিজের বোনের মতো স্নেহ-মমতায় তাকে বড় করতে চাই।
উদ্ধারের পর থেকে শিশুটিকে তারিফ হাওলাদার নিজের হেফাজতে রেখেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই শিশুটিকে নিজেদের কাছে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান বলেন, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার তাকে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন