প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে নুর আলম (৮) নামের এক শিশু। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে।
নিখোঁজ শিশুটি দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারের পাড়ার রেজাউল ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নুর আলম তার বন্ধুদের সঙ্গে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতের কারণে সে ভেসে যায় এবং পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। তার সঙ্গে থাকা অন্যান্য শিশুরা তাকে টেনে ধরার চেষ্টা করলেও তারা তাকে উদ্ধার করতে পারেনি।
পরে যখন তারা চিৎকার শুরু করে, তখন স্থানীয়রা এগিয়ে আসেন এবং নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বিষয়টি ফায়ার সার্ভিস ও ঘাটের নৌ পুলিশ ফাঁড়িকে জানানো হলে, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে শিশুটির পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের মাতম চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন