প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধে পরিবেশের ক্ষতি সংক্রান্ত নথি সংগ্রহ করে আন্তর্জাতিক স্তরে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশ বিভাগের প্রধান শিনা আনসারি। এই তথ্যটি প্রকাশিত হয়েছে আলজাজিরার প্রতিবেদনে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আনসারি দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান।
তিনি মন্তব্য করেন, তেহরান ও কারাজে জ্বালানি সংরক্ষণাগারে বোমা হামলা এবং যুদ্ধে পরিবেশের ওপর অন্যান্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড ‘ইকোসাইড’ বা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা উচিত এবং এটি পরিবেশের বিরুদ্ধে অপরাধের অন্তর্ভুক্ত।
আনসারির বক্তব্য অনুযায়ী, এসব হামলার মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সনদ লঙ্ঘন করা হয়েছে। এই লঙ্ঘনের প্রভাব বর্তমানে ইরানের দক্ষিণ উপকূল, উপকূলীয় জলাভূমি ও বিভিন্ন প্রাকৃতিক বাস্তুতন্ত্রে স্পষ্টভাবে দৃশ্যমান। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদে এসব ক্ষতির পরিণতি আরো ভয়াবহ হতে পারে।
ইরানের ভাইস প্রেসিডেন্ট আরও জানান, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধের ফলে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তার নথি সংগ্রহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চলতি বছরের যুদ্ধের ক্ষতির তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ এখনও চলছে। এসব তথ্য ও প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আইনি পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন