প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ১১ বছর একাই সন্তানকে বড় করার পর এবার নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ওহ ইউন-আহ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে বিয়ের সুখবর জানালেন তিনি।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁর হবু স্বামী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।
ভিডিওতে ওহ ইউন-আহ জানান, বিবাহবিচ্ছেদের পর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল ছেলে মিনকে সুস্থভাবে মানুষ করে তোলা। তাই এতদিন তিনি নিজের ব্যক্তিগত জীবনকে ছেলের চেয়ে নিচে রেখেছিলেন।
কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী বলেন, একসময় তাঁর মনে হয়েছিল, ছেলেকে নিয়েই জীবনযাপন করবেন। তবে সময় গড়ানোর সঙ্গে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হয়, যাঁর সঙ্গে ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সবচেয়ে আবেগপ্রবণ বিষয় হচ্ছে হবু স্বামীর পরিবারের আচরণ। ওহ ইউন-আহ জানালেন, তাঁর হবু স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা ছেলে মিনকে পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এমন ঘটনা সাধারণভাবে ঘটে না। তাই আমার মনে হয়েছে, এই সম্পর্কটি নিয়তিতেই ছিল।'
কেননা হবু স্বামী শোবিজের বাইরের একজন মানুষ, সেই কারণে সম্পর্ক এবং বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনতে তিনি কিছুটা সতর্ক ছিলেন। এ সম্পর্কে এই অভিনেত্রী বলেন, তিনি অনেক ভেবেচিন্তে বিষয়টি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অন্য কোনো মাধ্যমে নয়, প্রথমে নিজের ইউটিউব চ্যানেলের অনুসারীদের কাছে সুখবরটি জানাতে চেয়েছিলেন। ভক্তদের আশ্বস্ত করে ওহ ইউন-আহ বলেন, বিয়ের পরও তাঁর জীবনে বড় কোনো পরিবর্তন হবে না। তিনি আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন এবং পরিবার নিয়ে একটি সুন্দর জীবন কাটাতে চান। একইসঙ্গে তিনি সবার কাছে তাঁদের নতুন জীবনের জন্য আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, ২০০৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ওহ ইউন-আহ। সেই সংসারে তাঁর ছেলে মিন জন্মগ্রহণ করে। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি একাই ছেলেকে লালন-পালন করে আসছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন