প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ বিষয়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা।
এবার সাবেক প্রতিমন্ত্রীর পদত্যাগের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন খ্যাতিমান গীতিকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ।
প্রিন্স মাহমুদ ইশরাকের ভুলত্রুটি সংশোধন করে ভবিষ্যতে পরিণত ও দূরদর্শী নেতা হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করে লিখেছেন— ‘খোকা ভাইয়ের (ইশরাকের বাবা সাবেক বিএনপি নেতা সাদেক হোসেন খোকা) ছেলে— ‘রক্তের সাথে রক্তের টান’ থাকবেই। ধমনিতে বইছে দায়বদ্ধতা। বাবার আদরে মানুষ; বাবা নেই, ভুলত্রুটি হবে। কিন্তু এ অভিজ্ঞতাই তাকে ভুলগুলো শুধরে একদিন মূলধারার, পরিণত ও দূরদর্শী এক আধুনিক নেতায় রূপান্তরিত করবে। রক্তের উত্তরাধিকার বৃথা যায় না।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘রাজপথের ভুলগুলো সবসময় ব্যর্থতা নয়; বরং একজন খাঁটি নেতা হয়ে ওঠার পাঠশালা। সংকটকালে ইশরাককে পাশে পাওয়া যায়। তবে আর ভুল না হোক।’
প্রিন্স মাহমুদের বক্তব্যে ইশরাক হোসেনের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও পরিণত রাজনৈতিক নেতা হয়ে ওঠার প্রত্যাশা ফুটে উঠেছে। সেই সঙ্গে সংকটকালে তার পাশে থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।
উল্লেখ্য, সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করায় এ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে— মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন