প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত দলে কুমার কুশাগ্রাকে ঈশান কিষাণের বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিষাণ, যিনি বাঁ-হাতি ব্যাটার এবং উইকেটরক্ষক, কুঁচকির ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করতে পারবেন না।
যদিও কিষাণ পুরোপুরি সিরিজ থেকে বাদ পড়েননি, তবে তাকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ কারণে কুশাগ্রাকে দলে নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিসিসিআই জানায়, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ফিল্ডিং করার সময় কিষাণের ডান দিকের কুঁচকির পেশিতে টান লাগে। যদিও চোটটি গুরুতর নয়, তবুও চিকিৎসকরা তাকে বিশ্রাম দিতে পরামর্শ দিয়েছেন।
বর্তমানে কুশাগ্রা ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফর করছেন।
২২ বছর বয়সী কুশাগ্রা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৩ ম্যাচে ৫ হাফ-সেঞ্চুরিতে ৬৯৪ রান সংগ্রহ করেছেন।
এছাড়া, ৩৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান সংখ্যা ২৫০৭ এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচে ১৩৮৭ রান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন