প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৫ কাঠুরিয়া হত্যা দিবস। এ উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সভা থেকে পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
বুধবার রাঙামাটিতে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে পিসিএনপির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ সোলায়মান ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাসহ সশস্ত্র সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
পিসিএনপির রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু বকরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম, পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিব আজম, জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর, পিসিএনপি নেতা লোকমান হোসেনসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সোলায়মান অভিযোগ করেন, বিদেশি ইন্ধনে পার্বত্য চট্টগ্রামে একটি গোষ্ঠী বিভিন্ন সময় সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, পাহাড়ে একাধিক সশস্ত্র সংগঠন থাকলেও তাদের লক্ষ্য অভিন্ন। অধিকার আদায়ের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ৩৫ কাঠুরিয়া হত্যা দিবস উপলক্ষে লংগদু উপজেলায় নিহতদের কবর জিয়ারত ও শোক র্যালি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন