প্রিন্ট এর তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ১১:০২ পি.এম
চারঘাটে ৫লাখ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের এক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১১টায় চারঘাট উপজেলার হলিদাগাছি মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার চক জামিরা গ্রামের লালন মিয়া (৩০) ও মোফাজ্জল হোসেন (৩৬)।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গ্রেপ্তার দুজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। #
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"