প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয় এক অভিযান চালিয়ে ৩০০ লিটার ওয়াশ (মদ তৈরির কাঁচামাল) ও ৫ লিটার চোলাইমদসহ সূর্য শিং (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫:০০ টা থেকে ৫:৫০ টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ভাটাপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত সূর্য শিং রাঙ্গামাটিয়া ভাটাপাড়া এলাকার (ওয়ার্ড নং-০৬, রহনপুর ইউপি) মৃত কাশিনাথ শিং ও মৃত চিন্তা দাসীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ভাটাপাড়া এলাকায় ডিএনসির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সূর্য শিংকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ৩০০ লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন