প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ডং দা স্ট্রিটের একটি খাবারের দোকানে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশপাশের ভবনগুলোর জানালার কাচও ভেঙে গেছে।
পুলিশ এবং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, অনলাইন সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস এই তথ্য প্রকাশ করেছে। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের সঙ্গে রান্নার গ্যাসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মন্ত্রণালয় আরও জানায়, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন