প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল এবং আবেদন সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগ করতে হবে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে।
সোমবার (২ নভেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ আর করছে না। এর ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট আবেদন সংক্রান্ত বিষয় এবং অন্যান্য সম্পর্কিত প্রশ্নের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন।
এতে আরও বলা হয়েছে, শেনজেন ভিসা বিষয়ে কোনো নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার জন্য দূতাবাসের অনুমোদন নেই। তাই আবেদনকারী এবং স্পন্সরদের সব প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
দূতাবাস আবেদনকারী ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন