প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের আগুনে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া এসব পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে চরম উদ্বেগ ও দুশ্চিন্তা।
হঠাৎ আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া ঘরবাড়ির ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এখন অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দিন কাটাচ্ছেন। নিজেদের শেষ সম্বল হারিয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। নতুন করে ঘর তৈরি, পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনযাপন নিয়ে দেখা দিয়েছে নানা দুশ্চিন্তা।
এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরমঙ্গল ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে ছুটে যান বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের দুর্দশার কথা শোনেন এবং এই কঠিন সময়ে মানসিকভাবে সাহস জোগানোর চেষ্টা করেন।
ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে তাঁ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন