প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে 'হাইজিন কর্নার' এর শুভ উদ্বোধন করা হয়েছে, যা কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা হয়েছে। এই উদ্যোগ বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এবং মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বাস্তবায়িত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল দশটায় মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিচ তলায় হাইজিন কর্নারটি উদ্বোধন করা হয়, যা transforming Lives Through Nutrition প্রকল্প ও (আইডিই) International Development Enterprises, Bangladesh এর সহযোগিতায় সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরীন জোবায়েদা আখতার এবং বরিশাল সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল।
এছাড়াও, উদ্বোধনী অনুষ্ঠানে মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, "মেয়েদের বয়ঃসন্ধিকাল সময়ে যে সমস্যায় পড়তে হয় তা স্বাভাবিক করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নিয়মিত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন