প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পর অলৌকিকভাবে বেঁচে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ক্রিস্টা পাইক (৫০) বর্তমানে হাসপাতালের কক্ষে হাঁটাহাঁটি করছেন। তবে, তাঁর আইনি দলের সদস্য স্টিফেন ফেরেল জানিয়েছেন যে, তিনি মানসিক দ্বিধা ও মানসিক অস্পষ্টতার (মেটাল ফগ) মধ্য দিয়ে যাচ্ছেন।
স্টিফেন ফেরেল বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে জানান, যদিও তিনি সরাসরি ক্রিস্টা পাইকের সঙ্গে কথা বলেননি, তথাপি তিনি জানতে পেরেছেন যে, পাইক হাসপাতালের কক্ষে প্রথমবারের মতো চলাফেরা করছেন। ৩০ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড কার্যকর করার সময় তাঁর শরীরে দুইবার শক্তিশালী বিষাক্ত রাসায়নিক 'পেন্টোবার্বিটাল' প্রয়োগ করা হয়েছিল, তবুও তিনি বেঁচে যান। বিশেষজ্ঞরা এই ধরনের ঘটনা, যেখানে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পর কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি বেঁচে যান, সেটিকে বিরল ও অভূতপূর্ব বলে অভিহিত করেছেন।
আইনজীবী ফেরেল বলেন, ক্রিস্টার ওপর শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ধকল গেছে। তাঁর হাত দুটিতে গুরুতর আঘাত হয়েছে এবং তিনি সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। মানসিকভাবে তিনি স্পষ্ট চিন্তা করতে পারছেন না, সহজেই মনোযোগ হারাচ্ছেন এবং কথার পথ ভুলে যাচ্ছেন। এই দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ক্ষতির স্থায়িত্ব সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। তাঁর আইনি দল এখন জরুরি মনস্তাত্ত্বিক চিকিৎসা ও সহায়তার দাবি জানিয়েছে।
এদিকে, এই ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার পর আদালত টেনিসি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে, সেই রাতের সমস্ত প্রমাণাদি সুরক্ষিত ও সংরক্ষণ করতে হবে, যার মধ্যে সিরিঞ্জ, ইনজেকশন নল এবং বর্জ্য প্যাকেট অন্তর্ভুক্ত রয়েছে। এই নির্দেশ ভবিষ্যতে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলার ভিত্তি তৈরি করতে পারে।
ক্রিস্টা পাইক ১৯৯৫ সালে ১৯ বছর বয়সী কলিন স্লেমায়ারকে নৃশংসভাবে নির্যাতন ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার বিষাক্ত ইনজেকশন প্রয়োগের পর কোনো বন্দির বেঁচে যাওয়ার ঘটনায় তীব্র বিতর্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টেনিসির গভর্নর বিল লি চলতি বছরের শেষ পর্যন্ত রাজ্যের সমস্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ঘোষণা করেছেন এবং ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: বিবিসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন