প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রামগতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হাফেজ নেছার উদ্দিনকে সভাপতি, গাজী ইয়াকুব শরিফকে সিনিয়র সহ-সভাপতি, মো. ইব্রাহিম খলিলকে সহ-সভাপতি, আব্দুর রহিম বিন আজাদকে সেক্রেটারি এবং মাওলানা আনোয়ার হোসেনকে জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রামগতি উপজেলার নূরীয়া হাজিরহাট রাস্তার মাথা মাদরাসার সভাকক্ষে আয়োজিত সম্মেলন শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা সভাপতি কে. এম. রাকিবের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে সদ্য বিদায়ী কমিটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন। বক্তব্যে তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়তকে গুরুত্ব দিয়ে এ দেশের জনগণের জন্য রাজনীতি করে।”
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন বলেন, “আমাদের রাষ্ট্র কাঠামোতেই সমস্যা। এজন্য চরমোনাই পীর বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।
তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন নির্বাচন করে হেরে গেছে। নির্বাচন-পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি, ইসলামী আন্দোলন হেরে গিয়ে আসলে জিতে গেছে।”
সম্মেলন শেষে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন