প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা জানিয়েছেন যে, তিনি এখন পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব গ্রহণ করেছেন। এসব প্রস্তাবের মধ্যে কিছু বিবাহিত পুরুষের প্রস্তাবও অন্তর্ভুক্ত ছিল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে, এজরা বিয়ের প্রস্তাব এবং তার জীবনসঙ্গী সম্পর্কে নিজের পছন্দের কথা তুলে ধরেন।
এজরা জানান, তার দাদি চেয়েছিলেন যে, তিনি যেন চাচাতো ভাইকে বিয়ে করেন। তবে এজরা স্পষ্ট করেছেন যে, তিনি বিয়ের আগে নিজের ক্যারিয়ারকে গুছিয়ে নিতে চান।
অভিনেত্রী আরও জানান, এক বিবাহিত রাজনীতিবিদ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই ব্যক্তি তাকে বিয়ে করলে বিভিন্ন বিলাসী সুযোগ-সুবিধা যেমন গাড়ি, ক্রেডিট কার্ড এবং ভ্রমণের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেন এজরা।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বিবাহিত পুরুষও তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এজরার ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি দাবি করেছিলেন যে, তার স্ত্রী দ্বিতীয় বিয়ে মেনে নিতে রাজি আছেন।
তবে এজরা স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করতে চান না। তিনি অন্য কোনো নারীর সংসার ভাঙতে চান না।
এজরা বলেন, তিনি এমন একজন জীবনসঙ্গী খুঁজছেন, যিনি নারীদের সম্মান করবেন এবং শুধুমাত্র তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।
সূত্র: ডেইলি পাকিস্তানি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন