প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দিবাস্বপ্ন হিসেবে অভিহিত করেছেন।
তিনি রোববার (৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।
রিজভী বলেন, "শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার হুংকারে রক্তাক্ত বিপ্লব কি বৃথা হয়ে যাবে?" তিনি আরও বলেন, "হত্যাকারী ও রক্তচোষাদের বাংলাদেশে আর কোনো স্থান হবে না।" শেখ হাসিনার ফিরে আসার ইচ্ছাকে তিনি কেবল দিবাস্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাসিনাকে "আওয়াজে হিন্দুস্তান" বলেও অভিহিত করেন।
তিনি বলেন, "ভীত পলাতক স্বৈরাচারকে আর কখনো এদেশের জনগণ মেনে নেবে না।" রিজভী দাবি করেন, ১৮ কোটির বাংলাদেশকে কখনো কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করতে দেওয়া হবে না।
রিজভী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাতের ফলস্বরূপ শেখ মুজিবকে হত্যা করা হয়। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা শেখ মুজিবের চেয়েও ভয়াবহ বাকশাল গড়ে তুলেছিলেন।
এ সময় তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিদেশি প্রভাবমুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন