প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে খেলাফত মজলিসের অবস্থান জানাল।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন দলের আমির মাওলানা মামুনুল হক। তার নির্বাচনী প্রতীক ছিল রিকশা। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী ছিলেন।জাতীয় নির্বাচনের পর থেকে গুঞ্জন উঠেছে যে মামুনুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই প্রসঙ্গে আমার দেশের সঙ্গে কথা বলেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব হাসান জুনাইদ।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ খেলাফত মজলিস স্থানীয় সরকার নির্বাচনে সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউপি—প্রত্যেকটি স্তরে সারা দেশে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। এই উদ্দেশ্যে সংগঠনের প্রার্থী বাছাইয়ের কার্যক্রম সারা দেশে চলমান রয়েছে।
হাসান জুনাইদ আরও জানান, ঢাকা সিটি করপোরেশন উত্তর এবং দক্ষিণ, উভয় স্থানে আমাদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের একাধিক প্রার্থীও রয়েছে। আমরা তাদের নিয়ে পর্যালোচনা করছি।
তিনি বলেন, স্থানীয় সরকারের কোনো নির্বাচন—বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে সংগঠনের আমির আল্লামা মামুনুল হকের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমাদের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন