প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সরকারি ইজারা ছাড়াই অবৈধভাবে ড্রেজার পাইপ দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিছু সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমানে বাকেরগঞ্জে বালু উত্তোলনের কোনো বৈধ সরকারি ইজারা নেই। এই সুযোগে চক্রটি রাতের আঁধারে বিভিন্ন এলাকায় ড্রেজার পাইপ অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করছে। এতে সরকার প্রতিবছর কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
শুধু বালু উত্তোলনই নয়, বালু পরিবহনের জন্য তারা গ্রামীণ সড়ক খুঁড়ে এবং সড়কের ওপর দিয়ে অবৈধভাবে পাইপ স্থাপন করছে। সড়কে পাইপ থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তার ওপর দিয়ে এভাবে পাইপ টেনে নেওয়ায় সড়কগুলোও দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান, অবৈধ এই বালু ব্যবসার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন