প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোরে হালকা শীতের অনুভূতি, দিনের বেলায় গরম আবার রাতের শেষ ভাগে ঠান্ডা ভাব। ঋতু পরিবর্তনের এই সময়ের মধ্যে অনেকের সর্দি-কাশি, গলাব্যথা এবং নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তবে কিছু নিয়ম মেনে চললে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা কমানো সম্ভব। যেমন-
বাইরে থেকে ফিরেই হাত ধুয়ে নিন
আমাদের হাতের মধ্যে থাকা জীবাণু সহজেই নাক, মুখ এবং চোখে পৌঁছাতে পারে। এজন্য বাইরে থেকে বাড়ি ফিরে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভালোভাবে হাত ধোয়া উচিত। খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরেও হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে। অপরিষ্কার হাত চোখ, নাক বা মুখে দেওয়া এড়িয়ে চলা উচিত।
ঘরের জানালা খুলে রাখুন
ঘরে দীর্ঘ সময় বন্ধ থাকলে বাতাসের চলাচল কমে যায়। সংক্রমিত ব্যক্তির কাছাকাছি থাকলে বাতাসের মাধ্যমে ছড়ানো ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই বাড়ি এবং কর্মস্থলে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা উচিত। ভিড়ের মধ্যে গেলে প্রয়োজনে মাস্ক ব্যবহার করা উচিত।
পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খান
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি খাওয়া অত্যন্ত জরুরি। খাবারের তালিকায় মৌসুমি ফল, শাকসবজি, ডাল, ডিম এবং প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত। ভিটামিন সি-সমৃদ্ধ ফল খাওয়া যেতে পারে। তবে কোনো একটি খাবার খেলেই সর্দি-কাশি নিয়ন্ত্রণে রাখা যাবে এমন কোনো প্রমাণ নেই। অকারণে ভিটামিনের সাপ্লিমেন্ট খাওয়া ঠিক নয়।
ঘুম
প্রতিদিন পর্যাপ্ত ঘুম শরীরের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। প্রাপ্তবয়স্কদের সাধারণত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা করা উচিত। অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলা উচিত।
কাশি-হাঁচির সময় সতর্ক থাকুন
কাশি বা হাঁচি দেওয়ার সময় মুখ এবং নাক টিস্যু বা কনুই দিয়ে ঢেকে রাখা উচিত। ব্যবহৃত টিস্যু সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে। অসুস্থ হলে অন্যদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে। ফ্লু টিকা নিতে হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। সূত্র: আজকাল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন