প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান ফের ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। দেশটি এবারে জানান দিচ্ছে, সামরিক হামলা কিংবা নিষেধাজ্ঞা দ্বারা তাদের অবস্থান দুর্বল করা সম্ভব নয়। হামাসের নতুন পলিটব্যুরো প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানও একই অবস্থান প্রকাশ করেছেন।
পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে চলমান নানা সংকট সত্ত্বেও ফিলিস্তিন ইস্যু মুসলিম বিশ্বের প্রধান অগ্রাধিকার। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের অব্যাহত সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন।
ফোনালাপে আল-হাইয়াকে নতুন দায়িত্ব পাওয়ায় অভিনন্দনও জানান ইরানি রাষ্ট্রপতি। তিনি একই সঙ্গে গাজার মানুষের সেবায় তার সফলতা কামনা করেছেন।
পেজেশকিয়ান আরও বলেন, নিপীড়ন ও নির্যাতনের মুখোমুখি থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের প্রতিরোধ প্রশংসার দাবিদার। তার কথায়, ইরানের হৃদয় সর্বদা ফিলিস্তিনিদের সঙ্গেই রয়েছে। অতএব, তাদের প্রতি সব সম্ভাব্য সহায়তা অব্যাহত থাকবে।
তিনি যোগ করেন, সম্প্রতি ইরান নিজ ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে পড়েছে। কিন্তু তাতেও তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তার দাবি, ফিলিস্তিন ইস্যু এখনও ইরানের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে। দেশটির নীতিনির্ধারক ও ইসলামী বিপ্লবের নেতা রা এই অবস্থান থেকে কখনো সরে আসেননি।
হামাসের পক্ষ থেকে ইরানকে ধন্যবাদ জানিয়েছেন হামাস নেতা খলিল আল-হাইয়া। তিনি তেহরানে ইসমাইল হানিয়ারের শাহাদাতকে ইসলামী উম্মাহর ঐক্যের প্রতীক হিসাবে উল্লেখ করেন। আল-হাইয়া বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা সত্ত্বেও ইসরায়েলকে অঞ্চলের অস্থিতিশীলতা ও নিরাপত্তার প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।
তিনি ইরানের আঞ্চলিক ভূমিকারও প্রশংসা করেন এবং জানান, নানা চাপ ও হুমকি সত্ত্বেও ইরান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ধরে রেখেছে।
গাজা, অধিকৃত পশ্চিম তীর ও আল-আকসা মসজিদের পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন হামাস নেতা। অব্যাহত সমর্থনের জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, হামাস অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তার দাবি, যুদ্ধক্ষেত্রে যে লক্ষ্য ইসরায়েল অর্জনে ব্যর্থ, আলোচনার টেবিলেও তা অর্জনে দেওয়া হবে না।
এছাড়া উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে হামাসকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সমর্থন দিয়ে আসছে। তেহরান রাজনৈতিক, কূটনৈতিক ও মানবিক সহায়তার পাশাপাশি হামাসের প্রতি প্রকাশ্য সমর্থনও অব্যাহত রেখেছে। হামাসও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানকে অন্যতম প্রধান আঞ্চলিক মিত্র হিসেবে বিবেচনা করে। ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন