প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
এ চেক বিতরণের অনুষ্ঠানের আয়োজন সোমবার সকাল ১১টায় রাজশাহী জেলা পরিষদের সম্মেলন কক্ষে করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। তিনি এ সময় বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধুমাত্র রাষ্ট্রেরই নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
প্রশাসক আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। এ সময় ৭৩ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে চার লাখ ৩৮ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন