প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর মোহনপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিলকুমারী বিলে মোহনপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুল হক মিলন উল্লেখ করেন, "আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে মৎস্য চাষি, মৎস্য প্রতিপালনের সঙ্গে জড়িত কর্মকর্তা এবং প্রান্তিক পর্যায়ের জেলেদের উৎসাহিত করা সম্ভব হবে।" তিনি আশা প্রকাশ করেন যে, এই কার্যক্রমের মাধ্যমে সবাই মাছ চাষে ও পোনামাছ অবমুক্তকরণে আরও বেশি উদ্বুদ্ধ হবেন।
মাছ চাষের সুফল তুলে ধরে তিনি বলেন, "এই মাছগুলো বড় হয়ে দেশের বিশাল চাহিদা পূরণ করবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের প্রোটিনের ঘাটতি পূরণে এটি বড় ভূমিকা রাখবে।" প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি উৎপাদনমুখী উদ্যোগে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৬টি জলাশয়ে ১০-১৫ সেন্টিমিটার আকারের মোট ২৮৬.৭১ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে সংসদ সদস্য মোহনপুর উপজেলা পরিষদের পুকুরেও বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করেন। উদ্বোধনী বক্তব্য শেষে অতিথিরা বিলের জলাশয়ে পোনা অবমুক্ত করে মোনাজাতে অংশ নেন।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, কেশরহাট পৌর শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির পর এমপি শফিকুল হক মিলন ঘাসিগ্রাম ইউনিয়নের শ্যামপুরহাটে যাত্রা বিরতি করেন। সেখানকার বিএনপি কার্যালয়ে বসে তিনি সাধারণ জনগণের কথা শোনেন এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রæত সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে ফেরার পথে পবা বিমানবন্দরের পাশে ‘রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমিতি’ কার্যালয়ে যান। সেখানে ব্যবসায়ীরা আলু সম্পর্কিত বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরলে তিনি তাৎক্ষণিকভাবে রাজশাহী জেলা প্রশাসককে ফোন করে বিষয়টি নিয়ে বসে সমাধানের পরামর্শ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন