প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের সদস্য হিসেবে আজ বুধবার এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (APA)-এর একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে যাত্রা করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবর রহমান লিটন।
ডা. লিটন জানান, আগামী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর দুশানবেতে অচঅ-এর সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। অচঅ-এর তথ্য অনুযায়ী, চলতি বছর স্থগিত হওয়া বিভিন্ন কার্যক্রমের পর এই বৈঠকটি সংগঠনের নিয়মিত কার্যক্রম পুনরায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফর প্রসঙ্গে ডা. মাহবুবর রহমান লিটন বলেন, "একটি সমৃদ্ধ ও সফল সংসদীয় কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান, গুরুত্ব ও জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও উল্লেখ করেন, এই সফরের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংসদ ও সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মতবিনিময় ও সম্পর্ক আরও জোরদার করার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অবস্থান তুলে ধরার ক্ষেত্রে সংসদীয় কূটনীতিকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অচঅ-এর দুশানবে বৈঠকে এশিয়ার বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সংগঠনটি এ ধরনের কার্যক্রমের মাধ্যমে এশীয় সংহতি, সংসদীয় সহযোগিতা ও সাংস্কৃতিক সংলাপ জোরদারে কাজ করে আসছে। ডা. মাহবুবর রহমান লিটন দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন যাতে তার এই আন্তর্জাতিক সফর দেশের জন্য কল্যাণকর ও সফল হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন